সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না Posted on August 1, 2023 সোশিওপ্যাথদের সোশাল/লাভ/ফ্রেন্ডশিপ ল্যাঙুয়েজই হচ্ছে “Leave me alone.” যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে বড় বন্ধু। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। (এটা সোশিওদের জন্য রেয়ার। তারা কারো সাথে দেখা করতে চায় না সহজে) যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে প্রিয় বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি ঘাঁটাবেন না, আপনি তার সবচেয়ে ভালো পরিবারের সদস্য। দুই বছর হোক, দশ বছর পর হোক, সে আপনার সাথে দেখা করতে চাইবে। কথা বলতে চাইবে। যখন দেখা হবে তখন আপনার সাথে এমনভাবে মিশবে যেন শেষ দেখা গতকাল হয়েছে। যে সোশিওপ্যাথকে আপনি রুটিন ধরে অমুক করা লাগবে, তমুক করা লাগবে, প্রতিদিন বিকালে আড্ডা দিতে হবে, সপ্তাহে একবার ভিডিওকল করা লাগবে, তিন মাসে তমুক করা লাগবে, ছয় মাসে চমুক, বছরে অ্যানিভার্সারি, বার্থডে, ইত্যাদি – সে হাতে প্রাণটা নিয়ে আপনার থেকে দূরে দূরে থাকবে। সোশিওপ্যাথের একটাই চাওয়া, “ভাই, আমাকে তুমি সাপোর্ট দাও অথবা না দাও, আমার সাথে কথা বলো অথবা না বলো, ঘুরো অথবা না ঘুরো, আমার আপত্তি নাই। তুমি তোমার মতো থাকো। কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও।” যে তাকে যত বেশি তার মতো থাকতে দেবে তার সাথে সে তত বেশি থাকতে চাইবে। সেটা দশ বছরে দুইবার হলেও। এতে আমি খারাপ কিছু দেখি না। বরং এটাই স্বাভাবিক। ইদানিং মেন্টাল হেলথের নাম করে এই মানুষগুলোকে নর্মিরা একেবারে বন্দুক তাক করে ধরেছে। এসব আমি পাত্তা দেই না একেবারেই। নর্মিদের থেকে সোশিওপ্যাথদের মেন্টাল হেলথের অবস্থা বেশি খারাপ। অথচ নর্মিদের আবদার হচ্ছে সোশিওপ্যাথ তার সাথে অমুক অমুক করেনি তারমানে তার সাথে “সাইকোলজি টার্ম ০১”, “সাইকোলজি টার্ম ০২”, “সাইকোলজি টার্ম ০৩”, “সাইকোলজি টার্ম ০৪” ইত্যাদি করা হয়েছে। ট্রুলি স্পিকিং, নর্মিরা সোশিওপ্যাথদের সাথে যা করে জ্বালাতন করে তা তাদের কতগুলো সাইকোলজিকাল সমস্যা জন্ম দেয় তা তালিকা করে শেষ করা যাবে না। অথচ নর্মিদের ভাব দেখে মনে হয় সোশিওপ্যাথ তাদের জীবন শেষ করে দিয়েছে আর তারা একেকজন খুব উপকার করেছে সোশিওপ্যাথের মানসিক অবস্থার। না ভাই। আমি প্রায় ১০-১২ টা এক্সপোজ স্টোরি পড়লাম গত এক বছরে। সোশিওপ্যাথের দল আপনাদের আপনাদের মতো থাকতে দিয়েছে। আপনি আপনার নর্মি-সংজ্ঞায় ব্যবহার পান নাই বলে সোশিওপ্যাথ ছেলেটার বা মেয়েটার দিকেই উলটা বন্দুক তুলেছেন। কেন? সোশিওপ্যাথ প্রতিদিন আপনার সাথে মিশবে না। অ্যাটাচমেন্টে যাবে না। অবশ্যই যাবে না। মরবে নাকি? আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেললে আপনার সাইকোলজিতে যতটা চেঞ্জ আসবে, যত পিটিএসডি হবে, একজন সোশিওপ্যাথের জীবনে তার সমপরিমাণ চেঞ্জ আসবে, পিটিএসডি হবে যদি আপনার সাথে তার নর্মিদের মতো মেশা লাগে। তাই বলে সোশিওপ্যাথ বন্ধু বানাবে না? প্রেম করবে না? পরিবার থাকবে না তাদের? আপনাদের এক্সপোজ পোস্ট দেখে মনে হয় তাদের বন্ধু, প্রেম, পরিবার থাকাই দোষ। বুঝেন নাই তাদের, বেশ কথা, তাদের পেছনে না লাগাই ভালো হবে। অবশ্য এটা বলে লাভ তেমন নাই, নর্মিরা নিজেদের ভালো পেলেই হলো। ঐ নিজেদের সংজ্ঞায় কেয়ার, কমফোর্ট, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সোশাল ফিডব্যাক ইত্যাদি পেলেই খুশি। সোশিওপ্যাথ বোঝার ঠেকা পড়েনি তাদের। এমনি এমনি তো আর সোশিওরা নর্মি গায়েব করে দেয় না। এইসব জ্বালাতনেই তা করে। তাত্ত্বিক আলোচনা নন-ফিকশন
আইরিশ ‘সাইকিক’ ও ভূতেদের দর্শন Posted on February 5, 2023 টেক্সাস এমনই আনপ্রেডিক্টেবল। এই ফেব্রুয়ারি এসে এমন শীত আমরা কেউ আশা করিনি। Read More
আমেরিকানামা – খুচরো লেখা (১) Posted on October 14, 2022February 12, 2023 আমি জানতে চাই, “কারণটা কী? স্কুলে ৬-৭ বছর পড়েও মানুষ রিডিং কেন পড়তে পারবে না? বানান করে পড়তে হবে কেন?” উইল তার চিরায়ত উত্তর দেয়, “এই শিক্ষাব্যবস্থার গোয়া মারা দরকার।” Read More
আমেরিকায় উচ্চশিক্ষা | অধ্যায় ০২ – জিআরই এবং IELTS/TOEFL Posted on August 1, 2021February 6, 2023 জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট, হিউস্টন। কাঁচের ওপাশে বসে থাকা কাস্টোমসের নীলচোখের ভদ্রলোক আমার দিকে সরু চোখে তাকিয়ে আছেন। Read More